০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

রাজধানীতে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বিরোধ,যুবককে কুপিয়ে হত্যা,গ্রেফতার ৪

  • আপডেট: ০৫:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো.রাশেদ,আতিকুল ইসলাম শান্ত, মো.হৃদয় ও শিহাব মোল্লা।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার চাকু,একটি চাপাতি এবং ঘটনার সময় পরিধান করা জামাকাপড় উদ্ধার করা হয়।

শনিবার (২৭ জুন) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান,গতকাল বিকালে সূত্রাপুর থানাধীন বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর হয়ে চকবাজার-লালবাগ রুটে ধানমন্ডির দিকে রওনা দেয়। মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় পি.কে.রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় অজ্ঞাতনামা কিছু যুবক এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান,ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করে। তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন সূত্র যাচাইয়ের পর জানা যায়, নিহত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩১)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ১৪/১৫ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে ভিক্টিম ও অভিযুক্তদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভিক্টিম আত্মরক্ষার্থে ইস্পাহানি ভবনের নিচে আশ্রয় নিলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত হিসেবে মোট ১০ জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোতয়ালী জোন, লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজিম উদ্দিন আল আজাদ,ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী,কোতয়ালী জোন, লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হক, সূত্রাপুর থানার ওসি এবং ওসি তদন্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বিরোধ,যুবককে কুপিয়ে হত্যা,গ্রেফতার ৪

আপডেট: ০৫:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬