০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দেশজুড়ে প্রতিভা অন্বেষণে আনসার-ভিডিপি, চূড়ান্ত তালিকায় ২৩০ জন

  • আপডেট: ০১:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে ‘প্রতিভা অন্বেষণ ক্যাম্প ২০২৫-২৬’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)।

সোমবার (২৯ জুন) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত এ ক্যাম্পের মাধ্যমে বাহিনীর মূল ক্রীড়া দলে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০০ জন আগ্রহী ক্রীড়াবিদ ২৬টি ক্রীড়া বিভাগে অংশ নেন। শারীরিক সক্ষমতা, ফিটনেস এবং সংশ্লিষ্ট ইভেন্টে কারিগরি দক্ষতার ভিত্তিতে কঠোর মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে ২৩০ জন ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ক্রীড়াবিদদের এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হবে। অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণে তাদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা ও মানসিক প্রস্তুতি আরও উন্নত করা হবে। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য ক্রীড়াবিদদের বাংলাদেশ আনসার ও ভিডিপির মূল ক্রীড়া দলে ভাতাভুক্ত করা হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতে, এ উদ্যোগ বাহিনীর ক্রীড়া শক্তি আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের উদীয়মান প্রতিভাবান ক্রীড়াবিদদের জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও সামর্থ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ত্বরান্বিত হওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাফল্যের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দেশজুড়ে প্রতিভা অন্বেষণে আনসার-ভিডিপি, চূড়ান্ত তালিকায় ২৩০ জন

আপডেট: ০১:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬