১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

  • আপডেট: ১০:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৮০০২

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের জমিতে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে দখলকারীদের হামলায় রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন বন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। এ সময় বন বিভাগের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বন বিটের আওতাধীন উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, তেলিহাটি মৌজার সিএস ১২৩০ ও আরএস ১৩১৪ দাগের প্রায় এক একর বনভূমি অবৈধভাবে দখল করে সেখানে ভবন নির্মাণের কাজ চলছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে বন বিভাগের একটি দল অভিযান পরিচালনা করতে গেলে অভিযুক্ত দখলকারীরা বাধা দেয়। একপর্যায়ে তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়।

হামলায় শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বনবিট কর্মকর্তা আকতার হোসেন, সাতখামাইর বনবিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর হোসেন, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আবদুল মজিদ, গাড়িচালক সোহেলসহ মোট ১৬ জন আহত হন। হামলাকারীরা অভিযানে ব্যবহৃত বন বিভাগের একটি সরকারি গাড়িও ভাঙচুর করে।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবারের অভিযানে দখলকারীরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আহত করে এবং সরকারি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শ্রীপুরে উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

আপডেট: ১০:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬