১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

পদোন্নতি-পদায়ন জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

  • আপডেট: ১১:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের কনস্টেবল থেকে ডিআইজি (উপমহাপরিদর্শক) পদমর্যাদা পর্যন্ত সব পর্যায়ের সদস্যদের পদোন্নতি ও পদায়নসংক্রান্ত জটিলতা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।

বুধবার (১২ আগস্ট) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে সংগঠনটির একটি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পুলিশের পেশাদারত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমূলক পুলিশিং নিশ্চিত করা, বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা সমাধান এবং সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি কনস্টেবল থেকে ডিআইজি পর্যন্ত সব পর্যায়ের সদস্যদের পদোন্নতি ও পদায়নসংক্রান্ত জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ সদস্যদের নিয়ে ছড়ানো ‘মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপতথ্যের বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সঞ্চালনায় সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, সিটিএসবির ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান, রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানসহ বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পদোন্নতি-পদায়ন জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

আপডেট: ১১:১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬