১১:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

অনিশ্চয়তা ও শঙ্কায় দিন কাটাচ্ছে প্রবাসীর পরিবার বারবার হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

  • আপডেট: ১০:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দেড় যুগেরও বেশি সময় ধরে প্রবাসে বসবাস করে আসছেন ছগীর আহমেদ। রাজধানীর দারুসসালাম থানাধীন মিরপুর মাজার রোডে তাঁর পরিবারের বসবাস। তবে গত ৫ আগস্টের পর থেকে একের পর এক হুমকি, হামলা ও ভাঙচুরের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে পরিবারটির।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অপরিচিত ও অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন সময়ে তাদের বাড়িতে এসে ছগীর আহমেদকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি তাঁকে বাড়িতে এনে দিতে ব্যর্থ হলে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। এতে পরিবারের নারী- শিশুসহ সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবারের দাবি, গত বছরের ১৩ মার্চ একদল দুর্বৃত্ত আকস্মিক ভাবে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করে। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে হামলাকারীদের হাতা হাতির ঘটনাও ঘটে। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি বলে অভিযোগ পরিবারের।

এরপর চলতি বছরের ৩ সেপ্টেম্বর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ওই দিন কয়েকজন ব্যক্তি বাড়িতে এসে ছগীর আহমেদকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে। তাঁকে না পেলে পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

পরিবারের সদস্যদের ভাষ্য, ছগীর আহমেদের রাজনৈতিক অতীতই তাদের ওপর ধারাবাহিক চাপ ও হামলার অন্যতম কারণ। অভিযোগ রয়েছে, তিনি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ২০০৮ সালে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তবে ২০১১ সাল থেকে ছগীর আহমেদ প্রবাসে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও তাঁর অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে পরিবারকে এখনো নানা ভাবে হয়রানি ও হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ স্বজনদের।

স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে মিরপুর এলাকায় দখল, চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিভিন্ন ধরনের সংঘবদ্ধ হামলার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই একজন প্রবাসীর পরিবারের ওপর বারবার হামলা ও হুমকির অভিযোগকে গুরুতর বিষয় হিসেবে দেখছেন তারা।

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয় কিংবা অতীত কর্মকাণ্ডের কারণে কোনো পরিবারের সদস্যদের এভাবে আতঙ্কের মধ্যে বসবাস করতে হতে পারে না। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলা ও হুমকির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে আসতে পারছে না ছগীর আহমেদ। এখন নিজ দেশে ফিরতেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আর তাঁর পরিবারের সদস্যরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের ভাষায়, “এমন অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন আর মৃত্যুর মধ্যে যেন কোনো পার্থক্য নেই।”

তাদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং প্রবাসী ছগীর আহমেদ ও তাঁর পরিবারের স্বাভাবিক ও নিরাপদ জীবন নিশ্চিত করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অনিশ্চয়তা ও শঙ্কায় দিন কাটাচ্ছে প্রবাসীর পরিবার বারবার হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

আপডেট: ১০:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬