০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

কদমতলীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার,গ্রেফতার ৪

  • আপডেট: ০১:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। এ সময় দুটি সুইচ গিয়ার চাকু, খেলনা সদৃশ একটি পিস্তল ও পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–কদমতলীর পূর্ব জুরাইনের স্বপন (৩৭), মাগুরা সদর এলাকার মনির (৩১), ঢাকার দোহার এলাকার জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও নারায়ণগঞ্জ সদর এলাকার আরিফ হোসেন (২৯)।

শুক্রবার র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্ব জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

অভিযানে ওই ভবন থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি সুইচ গিয়ার চাকু ও খেলনা সদৃশ একটি পিস্তল জব্দ করা হয়। এসময় চারজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের ভাষ্য, গ্রেফতার স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে।

র‍্যাব-১০ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ অস্ত্রের উৎস ও এর ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কদমতলীতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার,গ্রেফতার ৪

আপডেট: ০১:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬