তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬ গ্রেফতার
- আপডেট: ০৮:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ১৭ জন,আদাবরে ৬ জন, শেরেবাংলা নগরে ৩ জন,তেজগাঁও থানা ৫ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২ জন ও হাতিরঝিল থানায় ১৩ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আকাশ হোসেন (২৯),মো. স্বপন (বয়স উল্লেখ নাই),মো. নুরুল ইসলাম (৩০),মো. ইমন হাওলাদার (২৬),মো. সিজান আহমেদ সিহান মাঝি (২৩),আরাফ হোসেন ওরফে দীপ (২০),মো. নুর ইসলাম (৩৩),মো. আতাউল্লাহ মোল্লা (২২),মো. মাহবুব আলম (৫৩),মো. সাগর সরদার (২৪),মো. মামুন (২৫),মো. প্রিন্স (৩৫),সুজন (২২),মো. শাকিল (২২),মেহেদী হাসান সুমন (২২),মো. বাবুল (৪৮) ও মো. ইমন (২১)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জয় (১৮),মো. রানা (২৫),মো. সুজন (২৫),মো. বাবু (২০),মো. রমজান (২৫) ও মো. নাছির(২০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইফতেখারুল আলম (বয়স উল্লেখ নাই),রাকিব হোসেন (২৫) ও শাহরিয়ার হোসেন মৃদুল (২০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো- মো. ফরিদ হোসেন (৪৪),মো. নুরে আলম (২৮),মোসা. শাহিনুর বেগম (২০),জয়া মার্কেট কস্তা (বয়স উল্লেখ নাই ) ও উম্মে কুলসুম রানী (বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মফিজ উদ্দিন (৫০) ও মো. নাঈম ওরফে লিয়াকত (বয়স উল্লেখ নাই)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সুরুজ খাঁ (৪৫),মো. সাকিল (২৩),মো. হাসনাইন (২১),মো. আব্দুর রউফ (১৮), মো. রাসেল (১৮),মো. রায়হান (১৮),শামীম (১৮),মো. সালমান হোসেন আবির (৩১),মো. রিফাত (২০),মো. মারুফ (২২), মাসুদ রানা শিকদার (২০), মো. সাইদুল ইসলাম শুভ (২৩) ও মো. জুয়েল হাওলাদার ওরফে তিল্লা জুয়েল (বয়স উল্লেখ নাই)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















