১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫,অস্ত্র উদ্ধার

  • আপডেট: ১১:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র,গুলি,নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তবে গ্রেফতার ব্যক্তিদের পরিচয়, তাদের কাছ থেকে ঠিক কত টাকা উদ্ধার হয়েছে এবং ছিনতাইয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে তাদের কার কী ভূমিকা ছিল—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এদিকে এ ঘটনায় বিস্তারিত জানাতে শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেফতার অভিযান, উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত এবং ছিনতাইয়ের ঘটনার তদন্তের অগ্রগতি তুলে ধরবেন।

এর আগে গত ৯ আগস্ট সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৫,অস্ত্র উদ্ধার

আপডেট: ১১:১৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬