১০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

হৃদরোগ হাসপাতালে রোগীর স্বজন সেজে পকেটমার,অতঃপর আটক

  • আপডেট: ০৮:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে রোগীর স্বজন সেজে পকেটমারি করার সময় হাতেনাতে আলমগীর হোসেন (২৪) নামের এক পকেটমারকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় তাকে আটক করা হয়। হৃদরোগ হাসপাতালের আনসার ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হক এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আটককৃত ব্যক্তি গত দুই দিন ধরে হাসপাতালের বহির্বিভাগে অবৈধভাবে প্রবেশ করে ঘুরাঘুরি করছিল। আজ সকালে আউটডোরে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য রোগীরা যখন লাইনে দাঁড়িয়েছিলেন, তখন সে সুযোগ বুঝে এক রোগীর স্বজনের পকেট থেকে টাকা চুরির চেষ্টা করে। এ সময় আনসার বাহিনীর একটি টহল দল দ্রুত অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

আমিনুল হক বলেন, পরবর্তীতে তাকে আনসার ক্যাম্পে এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে সে হাসপাতালে পকেটমারি ও চুরি করার উদ্দেশ্যে ঢোকার কথা স্বীকার করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হৃদরোগ হাসপাতালে রোগীর স্বজন সেজে পকেটমার,অতঃপর আটক

আপডেট: ০৮:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬