শিরোনাম:
এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
- আপডেট: ১১:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৮০৫২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানী এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোডে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেই স্থানে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পরে পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। বর্তমানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বস্তুগুলো পরীক্ষা-করছেন।
তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















