০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন,প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার

  • আপডেট: ০৮:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অনলাইনে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. আকাশ শেখ (২৩) ও রুমান শেখ (২৪)।

সোমবার দিবাগত রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মুঠোফোন জব্দ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করতেন। আগ্রহী ক্রেতাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অস্ত্র দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিতেন। টাকা পাওয়ার পর ক্রেতাকে ব্লক করে দিয়ে প্রতারণা করতেন তারা।

ডিবি জানিয়েছে, গত ২৩ আগস্ট সাইবার অপরাধ পর্যবেক্ষণের সময় ‘সোনালী পিস্তল হাউজ বেনাপোল’ নামের একটি ফেসবুক পেজে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন দেখতে পায় সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি দল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পেজটির অ্যাডমিনদের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর সোমবার দিবাগত রাতে নড়াইল সদর থানার ধোন্দা ও রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও রুমানকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রমনা মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডিবি সূত্র আরও জানায়, এই প্রতারণা চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফেসবুকে অস্ত্র বিক্রির বিজ্ঞাপন,প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেফতার

আপডেট: ০৮:৫৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬