০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দীর্ঘমেয়াদি চিকিৎসার পর পুনর্বাসনে প্রয়োজন আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা

  • আপডেট: ০৬:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দীর্ঘমেয়াদি চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে ‘ফ্যামিলি এডুকেশন মিটিং’ অনুষ্ঠিত হয়। ‘ডেভেলপিং সোশ্যাল স্কিলস অ্যান্ড কনফিডেন্স আফটার লং-টার্ম ট্রিটমেন্ট’ শীর্ষক সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা।

আলোচনায় তিনি বলেন, চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শুরুতেই বড় কোনো সামাজিক আয়োজনে অংশ নেওয়ার পরিবর্তে রিকভারি সাপোর্ট গ্রুপ ও পরিবারের মতো নিরাপদ পরিবেশে সামাজিক যোগাযোগ শুরু করা উচিত। দৈনন্দিন জীবনে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ, নতুন দক্ষতা অর্জন এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ এড়িয়ে চলার মাধ্যমে আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর রোগীর অতীতের ভুল নিয়ে দোষারোপ না করে পরিবারের সদস্যদের উচিত ইতিবাচক মনোভাব নিয়ে পাশে থাকা এবং তাকে উৎসাহিত করা। পরিবারের সহানুভূতিশীল আচরণ ও সহযোগিতা পুনর্বাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারে।

সভায় ঢাকা আহ্ছানিয়া মিশন ও ‘মায়ের হাসি’ মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসাধীন ক্লায়েন্টদের অভিভাবকেরা অংশ নেন। এ সময় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট রাখি গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন, কেস ম্যানেজার আফসানা খাতুন ও ফারজানা ডেরোসসহ কেন্দ্রের কাউন্সেলররা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত ফলোআপ কাউন্সেলিং, সামাজিক দক্ষতা অর্জন এবং পরিবারের ইতিবাচক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগই টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দীর্ঘমেয়াদি চিকিৎসার পর পুনর্বাসনে প্রয়োজন আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা

আপডেট: ০৬:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬