শিরোনাম:
গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেফতার
- আপডেট: ১১:৫০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০২৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়া ৩২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গুলশান ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেওয়া ৩২ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
ক্ষুদেবার্তায় ডিএমপি জানায়, গতকাল রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২জনকে গ্রেফতার করেছে ডিএমপি।




















