০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেফতার

  • আপডেট: ১১:৫০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়া ৩২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গুলশান ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেওয়া ৩২ জনকে গ্রেফতার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

ক্ষুদেবার্তায় ডিএমপি জানায়, গতকাল রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২জনকে গ্রেফতার করেছে ডিএমপি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট: ১১:৫০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬