০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার, অভিভাবকের কাছে হস্তান্তর

  • আপডেট: ১১:০০:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে উদ্ধার হওয়া চার বছর বয়সী এক শিশুকে নিরাপদে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর আনসার (দক্ষিণ জোন)-এর সদস্যরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১-এর সামনে একটি চার বছরের শিশুকে একা কান্নারত অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা।

শিশুটিকে অসহায় অবস্থায় ঘুরতে দেখে কর্তব্যে নিয়োজিত পিসি মো. সোহাগ শেখ ও এপিসি মোনায়েম তাৎক্ষণিকভাবে তাকে নিজেদের হেফাজতে নেন।

এরপরই আনসার সদস্যরা হাসপাতাল এলাকা জুড়ে শিশুটির মা-বাবা ও স্বজনদের খোঁজে মাইকিং ও তল্লাশি শুরু করেন। আনসার বাহিনীর সদস্যদের আন্তরিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই শিশুটির কান্নারত অভিভাবকের সন্ধান মেলে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে উপযুক্ত প্রমাণ ও পরিচয় নিশ্চিত সাপেক্ষে শিশুটিকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। সামান্য সময়ের ব্যবধানে হারিয়ে যাওয়া সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান শিশুটির অভিভাবক।

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান, আনসার ও ভিডিপি সদস্যরা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবিক সেবা নিশ্চিতে সবসময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। আনসার সদস্যদের এই দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার, অভিভাবকের কাছে হস্তান্তর

আপডেট: ১১:০০:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬