শিরোনাম:
৩৬৫তম বেসিক ভেহিকল ম্যানেজমেন্ট কোর্সের চূড়ান্ত আইন পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট: ০১:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
৩৬৫তম বেসিক ভেহিকল ম্যানেজমেন্ট কোর্সের প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত আইন পরীক্ষা আজ (সোমবার ১৪ সেপ্টেম্বর) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরিদর্শন করেন মোহাম্মদ আব্দুল হালিম, অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং), টিডিএস, ঢাকা। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং); শাহীন আহমদ, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং); মো. আব্দুছ ছাত্তার খান, পুলিশ পরিদর্শক (ট্রেনিং) ও কোর্স কো-অর্ডিনেটর এবং ট্রেনিং শাখার অন্যান্য প্রশিক্ষকবৃন্দ।
সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা চূড়ান্ত আইন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়।



















