০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ০২:০০:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর খিলক্ষেত থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃত দুজন হলেন– মোসা. ছালমা বেগম লাকি (৪৮) ও মো. আব্দুর রহিম (৫৪)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রবিবার বিকাল ৫টা ১০ মিনিটে খিলক্ষেত থানার খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ওই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খিলক্ষেতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০২:০০:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬