১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণে নতুন দিগন্ত, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি তরুণ-তরুণী

  • আপডেট: ১১:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

কলেজপড়ুয়া তরুণ-তরুণীদের শৃঙ্খলা, নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ ও বিভিন্ন দক্ষতা অর্জনের সুযোগ দিতে প্রথমবারের মতো কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

দেশের ৯টি রেঞ্জের ৩৯২টি উপজেলার ৪১৮টি কলেজের ২৫ হাজার ৯৭ জন প্রশিক্ষণার্থী এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। মোট ১০ কর্মদিবসের এ প্রশিক্ষণ তিন সপ্তাহে সম্পন্ন হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

বাহিনী সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে মোট ১৬টি মডিউল ও ৬০টি সেশন রাখা হয়েছে। শারীরিক প্রশিক্ষণ ও ড্রিলের পাশাপাশি আনসার-ভিডিপির ইতিহাস ও সাংগঠনিক কাঠামো, মানবনিরাপত্তা, সামাজিক অপরাধ ও গুজব প্রতিরোধ, কমিউনিটি অ্যালার্ট ব্যবস্থা, স্বল্পকালীন মোতায়েন, দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, ফ্রিল্যান্সিং, অনলাইন মার্কেটিং এবং বাহিনীর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম—AVMIS, STDMS, TRGMS ও AVJOBS Portal—ব্যবহারের বিষয়গুলোও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে এ প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।

কর্মমুখী শিক্ষার অংশ হিসেবে জাপানি ভাষাসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণও চালু করা হয়েছে।

মঙ্গলবার নীলফামারীর কিশোরগঞ্জ ও সদর উপজেলায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের উদ্বোধন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। এ সময় তিনি প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রশিক্ষণের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি তরুণদের সামাজিক দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। জনকল্যাণ ও জননিরাপত্তামূলক কার্যক্রমেও ভবিষ্যতে তরুণদের ইতিবাচক অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা সৃষ্টি, জননিরাপত্তায় সহযোগিতা, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বাহিনী। সংশ্লিষ্টরা বলছেন, কলেজপড়ুয়া তরুণদের প্রশিক্ষণের আওতায় আনার মাধ্যমে তাদের দক্ষতা, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণে নতুন দিগন্ত, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি তরুণ-তরুণী

আপডেট: ১১:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬