০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মিরপুরে শিকড় পরিবহনের আগুন

  • আপডেট: ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০৬১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর -১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি টিবিএসকে বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা কাজ করছে।

চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে শিকড় পরিবহনের আগুন

আপডেট: ০৭:৩৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬