০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি, ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ইকবাল অনিক

  • আপডেট: ০৯:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দেশ টিভির ক্রাইম রিপোর্টার আল্লামা ইকবাল অনিক।

শুক্রবার (৯ অক্টোবর)  সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ পুরস্কার তুলে দেয় দিয়ামনি ই-কমিউনিকেশন।

অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের সম্মাননা জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, দেশ ও সমাজের উন্নয়নে সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে সমাজ ও দেশের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পুরস্কারপ্রাপ্তদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি, ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন ইকবাল অনিক

আপডেট: ০৯:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬