শিরোনাম:
রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক
- আপডেট: ০৯:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মো. মারুফ হোসেন মিঠুকে (৩৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর তাকে আটক করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেতা ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া পলাতক নেতাদের নির্দেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের হেফাজতে বর্তমানে মিঠুকে মিরপুর মডেল থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি হাফিজুর রহমান।
মারুফ হোসেন মিঠুর বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার দোলনাপুর গ্রামে। তার বাবা মো. জহিরুল ইসলাম। নিষিদ্ধ সংগঠনের এই নেতা পল্লবী এলাকায় বসবাস করতেন।



















