শিরোনাম:
হাতিরঝিলে যুবককে গুলি
- আপডেট: ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুকে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রামপুরা ওয়াপদা রোড এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে দেলোয়ার নামের স্থানীয় এক রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধ সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।
পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বুকে ও পায়ে গুলির আঘাত রয়েছে। কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।



















