০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ভোলায় ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১

  • আপডেট: ০৭:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলার সদর থানার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।

দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদী হয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

পরে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি করে। এ সময় স্পিডবোট থেকে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কি উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ভোলায় ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১

আপডেট: ০৭:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬