০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা

  • আপডেট: ০৫:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন হলেন–চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।

বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি বাসে মাদকের বড় চালান আনা হচ্ছে। পরে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটিতে থাকা ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মুঠোফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন অধিদপ্তরের ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে বাস থামিয়ে তল্লাশি, দুই তরুণের কাছে মিলল ৯ হাজার ইয়াবা

আপডেট: ০৫:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬