তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ১১:৩৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মিটন চাকমা (২৪) ও লাতো চাকমা (২৪) নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোরে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের ধানমন্ডি সার্কেলের একটি দল এ অভিযান চালায়।
ডিএনসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেডের সামনে পশ্চিম পাশের ফুটপাতে দাঁড়িয়ে থাকা ওই দুজনের দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি মুঠোফোনও জব্দ করা হয়।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।



















