০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

অক্টোবরে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১১,৭৫৩ মামলা নিষ্পত্তি

  • আপডেট: ০৩:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত অক্টোবর মাসে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবর মাসে মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া এসব মামলায় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সময়ে নিলাম ও বাজেয়াপ্তের মাধ্যমে ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ জব্দ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশ যৌথভাবে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে অক্টোবর মাসে ১ হাজার ২৯৭টি মামলা করা হয়। এসব মামলায় আসামি করা হয় ১ হাজার ২৯৭ জনকে। এ সময়ে ট্রাফিক-সংক্রান্ত ৫ হাজার ৩৯টি মামলা নিষ্পত্তি করে ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ডিএমপি বলছে, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমের ফলে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বাড়ছে। পাশাপাশি অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি তৈরি হওয়ায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এ কার্যক্রম ভূমিকা রাখছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অক্টোবরে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১১,৭৫৩ মামলা নিষ্পত্তি

আপডেট: ০৩:০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬