১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • আপডেট: ১০:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০২

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি।

খোকসায় বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুল কাদের (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল কাদের গণেশপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তিনি ২ নম্বর ওসমানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

খোকসা থানা পুলিশ অফিসার মু. জাহেদুর রহমান ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে চিহ্নিত এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট: ১০:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬