০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালুর লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট: ০৬:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক:

ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে ২ নভেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি কর্পোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালু হচ্ছে।
ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. শাহ আলমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় গ্রাহকগণ মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্য বীমা সেবা গ্রহণের সুযোগ পাবেন। বীমা সেবার সাফল্য শুধু পলিসি বিক্রির ওপর নির্ভর করে না; বরং সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে বীমা দাবির অর্থ পরিশোধ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের জন্য সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব বীমা দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ কৌশলগত অংশীদারিত্ব গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করবে এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালুর লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট: ০৬:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬