০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, স্থগিত থাকবে রিয়াদ রুট

  • আপডেট: ০৮:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে।

তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের সার্বিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে।

তবে নিরাপত্তার স্বার্থে আপাতত দাম্মাম রুটের সব ফ্লাইট শুধু দিনের বেলায় পরিচালিত হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে এ রুটে ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, স্থগিত থাকবে রিয়াদ রুট

আপডেট: ০৮:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬