০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৭:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০০২

বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করছেন প্রধানমন্ত্রী

মো. মোসলেহ উদ্দিন, বাগেরহাট, ৫ নভেম্বর ২০২৬ঃ বাগেরহাট সদরে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথমবার এ মাজারে যাওয়া।

মাজারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

মোংলা বন্দরের কর্মসূচি শেষে সড়কপথে বাগেরহাট সদরে আসেন প্রধানমন্ত্রী। মাজার জিয়ারতের পর তিনি খুলনার উদ্দেশে রওনা হন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৭:১০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬