০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

খুলনা থেকে ৫০৩ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৭:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৮০০০

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মো. মোসলেহ উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ  খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ আসরের উদ্বোধন করেন। তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে তাঁকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রতিযোগিতার বিভিন্ন খেলায় অংশ নেওয়া ক্ষুদে ক্রীড়াবিদদের সঙ্গে পরিচিত হন। স্টেডিয়াম থেকেই তিনি ভার্চুয়ালি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এবারের আসরে সারা দেশে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন। প্রথম আসরে নিবন্ধন করেছিল ১ লাখ ৬৮ হাজার জন। এবারের প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সীরা অংশ নিচ্ছে। আগের আটটি খেলার সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় এবার মোট ১০টি খেলায় প্রতিযোগিতা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খুলনা থেকে ৫০৩ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৭:১৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬