০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মুগদায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট: ০৮:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অফিসার্স কোয়ার্টারের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের গেটসংলগ্ন প্রধান সড়কে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মুগদায় বিপিডিবি অফিসার্স কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট: ০৮:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬