১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ৫৩ প্লাটুন আনসার

  • আপডেট: ০৯:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে দায়িত্ব পালন করছে ৫৩ প্লাটুন আনসার সদস্য।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরতে শুরু করেছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে পরিস্থিতি শান্ত রয়েছে। পাশাপাশি গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলেও শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন ও তৎপরতা অব্যাহত রয়েছে।

এতে জানানো হয়, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৭ জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন করে নতুন আরও ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে সর্বমোট আনসার মোতায়েনের সংখ্যা দাঁড়াচ্ছে ৫৩ প্লাটুনে। এ ছাড়াও গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা উপস্থিতি আরও সম্প্রসারিত হয়েছে।

মোতায়েনকৃত এসব আনসার সদস্য গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে, ফরিদপুরে রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এসব এলাকায় পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কা থাকায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এরই মধ্যে আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফেরা, সড়কে যান চলাচল ও জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করছেন। সেই সঙ্গে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও নিরাপত্তা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসার অগ্রযাত্রায় জননিরাপত্তা, শিল্পকারখানার সচলতা এবং নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ৫৩ প্লাটুন আনসার

আপডেট: ০৯:২৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬