১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কাফরুলে সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান পুলক গ্রেফতার

  • আপডেট: ০৯:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কাফরুল এলাকা থেকে আক্তারুজ্জামান পুলক (৫৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি এসআরইউ।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আক্তারুজ্জামান পুলক সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুরের সাবেক ছাত্র সংসদের ছাত্রলীগের ভিপি ছিলেন। এ ছাড়া তিনি বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশের নথিতে তাকে সন্ত্রাস ও বিশৃঙ্খলাকারীদের মদদদাতা ও অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

কাফরুলে সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান পুলক গ্রেফতার

আপডেট: ০৯:০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬