১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট: ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাজধানীর নয়াপল্টনের ইস্টার্ন ট্রেড সেন্টারে সংগঠনের কেন্দ্রীয় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস, কৃষক দলের মো. শরীফ মোল্লা, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মির্জা মাসুদুর রহমান ও মো. শাহজাহান সম্রাট এবং সংগঠনের সাধারণ সম্পাদক মীর মমিনুর রহমান সুজন।

সভায় অপর্ণা রায় দাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও কর্মজীবন সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে জিয়া শিশু-কিশোর সংগঠনকে আরও জোরালো ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক চেতনা বিকাশে শিশু-কিশোরদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, রহিমা খাতুন, মো. শাহরুখ খানসহ জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জিয়া শিশু-কিশোর সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬