০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মগবাজারে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ০৪:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. বাবু মিয়া (৪০) ও বিউটি বেগম (৩০)।

রবিবার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সোয়া ১১টার দিকে রমনা মডেল থানার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মগবাজারে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ০৪:২৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬