০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

হরিণাকুণ্ডুতে ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির চেষ্টা!

  • আপডেট: ০২:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৬

লঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ও তাহেরহুদা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক গমাধ্যম হরিণাকুন্ডু ভয়েস ও হরিণাকুন্ডু প্রতিচ্ছবি নামক ফেসবুক আইডিতে তথ্য-উপাত্ত ছাড়াই মনগড়া সংবাদ প্রচার, আতঙ্ক সৃষ্টি এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অপোচেষ্টার অভিযোগ উঠেছে। একইসঙ্গে এই ফেসবুক আইডি দাবি করেছে ১ এক সপ্তাহের মধ্যে তদন্ত শুরু হবে, এই তদন্তের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য হরিনাকুন্ডু এসি ল্যান্ড ভূমি অফিসের বড়বাবু নুরুন্নবী বলেন, আমাদের অফিসে কোন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের হয় নাই, তাই এ বিষয়ে তদন্তের কোন প্রশ্নই আসে না।

রঘুনাথপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা তৌহিদ এবং তাহেরহুদা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা রহিদুজ্জামান এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে ভূমিসংক্রান্ত অধিকাংশ কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে ভূমি অফিসের কার্যক্রমে অনিয়ম বা হয়রানির সুযোগ অনেকটাই নাই।

তাঁদের দাবি, কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ফেসবুক আইডিতে যাচাই-বাছাই ছাড়াই মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছেন। এতে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছে। পাশাপাশি এসব সংবাদকে হাতিয়ার করে বাড়তি সুবিধা আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির চেষ্টার অভিযোগও করেছেন তাঁরা।

দুই ভূমি সহকারী কর্মকর্তা বলেন, আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত নই। ভূমিসংক্রান্ত কার্যক্রম এখন অনেকটাই অন লাইন নির্ভর। এখানে আমাদের ঠেকিয়ে রাখার বা হয়রানি করার কোন সুযোগ নেই। তাই তথ্য-প্রমাণ ছাড়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো দুঃখজনক। আমরা এ ধরনের মনগড়া সংবাদ ও হয়রানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

তাঁরা আরও বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যথাযথ তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা যেতে পারে। কিন্তু যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে কাউকে হেয় প্রতিপন্ন করা কাম্য নয়।

এ বিষয়ে ও অনিয়মের বস্তুনিষ্ঠ তথ্য ও উপাত্ত ছাড়া ফেসবুকে সংবাদ প্রকাশ করে মানহানি করা কাম্য নয় বলে সেবা
গ্রহীতারা মনে করে। একই সঙ্গে সাংবাদিকতার নামে কেউ যদি ভয়ভীতি প্রদর্শন বা চাঁদা দাবির সঙ্গে জড়িত থাকেন, তাহলে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি এবং
সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা ও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হরিণাকুণ্ডুতে ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির চেষ্টা!

আপডেট: ০২:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬