শিরোনাম:
দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ,নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ
- আপডেট: ০৬:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির পুরাতন সেতু জরুরি মেরামতের জন্য সাময়িক বন্ধ রাখা হচ্ছে। চট্টগ্রামমুখী যানবাহন চলাচলের জন্য একই স্থানে নির্মিত নতুন সেতু ব্যবহারের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে মহাসড়কের ৪২তম কিলোমিটারে অবস্থিত দাউদকান্দির পুরাতন সেতুটি (চট্টগ্রামমুখী) জরুরি মেরামতের কাজের জন্য সাময়িক বন্ধ থাকবে।
বিকেলে হাইওয়ে পুলিশ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সেতুটি মেরামতকাজ চলাকালে ওই স্থানে নির্মিত নতুন সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।



















