০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

  • আপডেট: ০৬:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল ইসলামের অবস্থান শনাক্ত করে বিকালে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ৩৩ বছর বয়সী আজিজুল ইসলামের বাড়ি যশোরের কেশবপুরে। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। তিনি একসময় নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

আপডেট: ০৬:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬