চাঁপাইনবাবগঞ্জে ১৯ তাজা ককটেল হেরোইনসহ আটক ১
- আপডেট: ০৭:১৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নাশকতার প্রস্তুতির সময় ১৯টি তাজা ককটেল ও হেরোইনসহ একজনকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাত ১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়।
বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আল-আমিন অপু বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শিবগঞ্জ উপজেলার ধোবরা গ্রামের জনৈক আমিনুল ইসলামের বাড়িতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালায়। এসময় ১৯টি তাজা ককটেল ও ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ আমিনুল ইসলামকে আটক করা হয়।
আটককৃত আমিনুল ইসলাম হচ্ছেন কানসাট ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।
আটককৃত আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় ব্যাটালিয়ন অধিনায়ক আরও বলেন, বিজিবি সীমান্তে কঠোর নজরদাবি বৃদ্ধি করেছে যেন অবৈধ পথে কেউ পারাপারসহ অবৈধ মালামাল পাচার করতে না পারে।



















