ঝমকালো,বনাট্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে “ডিএনসিসি কাপ-২০২৬” ফুটবল টুর্নামেন্ট
- আপডেট: ০৩:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক:
গতকাল সোমবার রাতে হোটেল শেরাটনের বলরুমে ঝমকালো,বনাট্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে “ডিএনসিসি কাপ-২০২৬” ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মীর শাহে আলম, এমপি, প্রতিমন্ত্রী,স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, জনাব শরিফুল আলম,এমপি, প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় , জনাব মোঃ আমিনুল হক, প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম , প্রশাসক ,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন , জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, এমপি,ঢাকা ১৮ সংসদীয় আসন |

এছাড়া,সম্মানিত অতিথি ছিলেন,জনাব মো: শহিদুল হাসান, সিনিয়র সচিব,স্থানীয় সরকার বিভাগ । বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম,প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জনাব তাবিথ আউয়াল, সভাপতি,বাফুফে, জনাব তামিম ইকবাল, সভাপতি,বিসিবি।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে ভূমিকা রাখে উল্লেখ করে তিনি বলেন, খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে জানিয়ে তিনি আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতার লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার মাঠে শুরু হবে এ প্রতিযোগিতা। এতে পুরুষ ও নারী বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেবে।

পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স।
নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো প্রতিযোগিতায় অংশ নেবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
অনুষ্ঠানে ডিএনসিসির বিভাগীয় প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাবেব ফুটবলার আলফাজ,কায়সারসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















