শিরোনাম:
খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় আটক ১
- আপডেট: ১১:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম–মো. মাজহারুল (৩২)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।
রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আজ সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশগেটের পাশে বাটা শোরুমের সাইনবোর্ড লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে ককটেলটির বিস্ফোরণ ঘটে।
পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয় লোকজনের সহায়তায় মাজহারুলকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



















