শিরোনাম:
খাগড়াছড়িতে টিআরসি ভবনের নির্মাণকাজে গুণগত মান নিশ্চিতে ডিআইজি এনামুল হকের তদারকি
- আপডেট: ০৯:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের (এএসটিসি) নির্মাণাধীন ছয়তলা টিআরসি ভবনের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন কেন্দ্রটির কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ এনামুল হক।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি নির্মাণাধীন ভবনটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতি, গুণগত মান ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ এনামুল হক সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্মাণকাজে নির্ধারিত মান বজায় রাখার নির্দেশনা দেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে কর্মরত অন্যান্য কর্মকর্তা এবং নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















