ডিবির হাতে গ্রেফতারের স্বপ্ন দেখেছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা টিংকু! এবার বাস্তবেই গ্রেফতার
- আপডেট: ০৬:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
স্বপ্ন আর বাস্তবের মধ্যে কখনো কখনো অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। এবার সেটাই ঘটেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকুর ক্ষেত্রে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের এই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেফতার পরবর্তীতে পুলিশকে এমনটাই জিনিসটা জানিয়েছেন তিনি।
বিকালে ডিবি পুলিশের একটি সূত্র গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালায় ডিবি গুলশান বিভাগের একটি দল। অভিযানে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সম্পাদক মো. আনোয়ার পারভেজ টিংকুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকালে আনোয়ার পারভেজ টিংকু পুলিশকে জানিয়েছেন, সম্প্রতি তিনি স্বপ্নে দেখেছিলেন, ডিবির অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তিনি অনেকের সঙ্গে শেয়ারও করেছিলেন।



















