তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১৭২
- আপডেট: ০৪:১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানায় ২৯ জন, তেজগাঁও থানায় ২৮ জন, শেরেবাংলা নগর থানায় ৩৭ জন, আদাবর থানায় ২২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৬ জন এবং হাতিরঝিল থানায় ৪০ জন রয়েছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।



















