তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ১০০
- আপডেট: ০৬:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১০০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ২ জন,শেরেবাংলা নগর থানায় ৫ জন, তেজগাঁও থানায় ১৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন এবং হাতিরঝিল থানায় ৪০ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রবিউল (২৫),মো. শামীম (২৪), মো. সালমান আলী (২৭),হাসান তারেক ভুইয়া (৫৮),মো. সুজন (২৭), সাব্বির হোসেন ওরফে নিশান (২৪),সোহান ইসলাম (২২), দীল মোহাম্মদ ওরফে হাসান ওরফে ফেকু ( বয়স উল্লেখ নাই),মো. জ্যাকি ইসলাম ( বয়স উল্লেখ নাই), মো. রুবেল গাজী ( বয়স উল্লেখ নাই),মো. স্বপন ( বয়স উল্লেখ নাই), মো. আলামিন মৃধা ( বয়স উল্লেখ নাই),মো. শাকিল আহম্মেদ (২৬), মেহেদী হাসান (২২), মো. রাশেদ (৩৬),সম্রাট সাদ্দাম (২৫), মো. সজিব (৩১),মো. অনিক (৩০), মো. মনির উদ্দিন (২২),মো. সাদিব (২৫),মো. হাবিব মিয়া (২৬), মো. রাসেল (২৮),মো. কবির (২৬),আল সাবু (২২),সাইমুন হাসান রুহান (২৬),মো. পাবেল (২৫),মো. রাসেল (২৭), মো. আব্দুর রহমান (৩৪),মো. হানিফ (৩২) ও মো. আলম (২১)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.রিয়াজ (২৫) ও মো. আব্দুল বারিক (৬১)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শরিফুল ইসলাম (২৪),মো. সুমন (৩২),মো. রাজিব কবির মিলন (৪২),সজিব (২৭) ও দিনা (২০)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আশরাফুল (১৮),মো. তানভীর (৩১),মো. আকাশ (২৪),মো. হৃদয় (৩০), মো. হৃদয় (২২),মো. পারভেজ (২১),মো. সাগর (২৩),মো. মামুন ওরফে হাসান (৩২),মো. রঞ্জু মিয়া (২৯),মো. সানাউল্লাহ (৩২),মো. জিহান (২৪),মো. শান্ত (১৮),মো. হাসান (২৩),মো. সুজন (৩১) ও মো. শাহজালাল সিজান (২৫)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ফরিদ (২২), মো. আ. লতিফ (২২),রাকিব (১৮),মো. রাশেদুল (২৫),ইব্রাহিম (৩০),মো. মনির ইসলাম (১৮), মো. নাহিদ (২০) ও ইমরান হোসেন (২৬)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-ইনারুল ইসলাম (৩০),সওকত মাতব্বর (৪২),হানিফ (৪৫),লিটন খন্দকার (৫৫),আফজাল (৩৫),সোহাগ (৪৩),ইবাদুর রহমান (৩৩), সোহেল (৩৮),আবুল কালাম (৫৫), নিহাদ (১৯),আনিছুর রহমান নাহিদ (২৬), রফিকুল ইসলাম (৩০),সোহেল (২৭), মো. নয়ন (২৭),মো. স্বপন (৪৩),খোরশেদ (৪০), সাকিল (২৪), নিরব (২৮),শফিকুল (২৬), মনজুর হোসেন (৩৫),মো. লিটন (৩৬), মো. মোশারফ হোসেন (৩৭),ওয়াশিম মিয়া (২৮), জিসান সিকদার (২১),সাহাদাত হোসেন (২২),ভুলু (৩০),লাবিব (২৫),রবিউল ইসলাম (২৮),পারভেজ (২১),পলাশ মোড়ল (৩৩),সিয়াম (২২),মো. আমির হোসেন (২৫), দুলাল হোসেন (৫৫),আলামিন শেখ (৩৪), রিয়াজ (৪৪),মো. হৃদয় হোসেন (২৩),মো. ইমন (২৯),সাইদুর রহমান হৃদয় (২৩), মো. সোহাগ (২৫) ও মো. হাসান (২৮)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















