০৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সুন্দরবনের করমজলে দুর্ঘটনায় কবলিত পর্যটকবাহী জাহাজ; ৪৪ পর্যটক উদ্ধার

  • আপডেট: ০৬:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৩৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনায় পতিত একটি পর্যটকবাহী জাহাজ থেকে ৪৪ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ-পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) রাতে যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান,গত ১ জানুয়ারি খুলনা থেকে “Pirates of Sundarban” নামের একটি পর্যটকবাহী জাহাজ ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে করমজল এলাকায় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে জাহাজটির নিচে ছিদ্র সৃষ্টি হয়। এতে দ্রুত জাহাজে পানি প্রবেশ করতে শুরু করে।

এ সময় জাহাজে থাকা এক পর্যটক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করলে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে পৃথক দুটি উদ্ধারকারী দল দ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানে কোস্ট গার্ড ২ জন চীনা নাগরিকসহ নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। একই সময়ে নৌ-পুলিশের সহায়তায় বাকি ২০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান,নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম জোরদার থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সুন্দরবনের করমজলে দুর্ঘটনায় কবলিত পর্যটকবাহী জাহাজ; ৪৪ পর্যটক উদ্ধার

আপডেট: ০৬:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬