০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নিহত ৬: উত্তরায় আগুনের সূত্রপাতের বিষয়ে যা বলছে পুলিশ

  • আপডেট: ০২:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ১৮০৬৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরার ১১নং সেক্টরের একটি ৭ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৬ জন নিহত হয়েছেন। ভবনটির ২য় তলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার(১৬ জানুয়ারি) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের তদন্তে পরবর্তীতে জানা যাবে।

এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন উল্লেখ করে ওসি বলেন, একই পরিবারের তিনজন এবং বাকি তিনজন আরেক পরিবারের।

নিহতরা হলেন, একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। নিহত বাকি তিনজন হলেন, আফসানা, রোদেলা আক্তার (১৪), আড়াই বছর বয়সী শিশু রিসান ও রাফসানা।

এর আগে এদিন সকাল পৌনে ৮টার দিকে উত্তরা ১১নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭ তলা ভবনের ২য় তলায় আগুন লাগে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১নং সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ২য় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয় বলেও জানায় ফায়ার সার্ভিস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নিহত ৬: উত্তরায় আগুনের সূত্রপাতের বিষয়ে যা বলছে পুলিশ

আপডেট: ০২:৩৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬