শিরোনাম:
জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
- আপডেট: ০৩:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ১৮২১৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ তথ্য জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
রোজিনা আক্তার জানান, জিগাতলায় চারতলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।




















