০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশু, জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড

  • আপডেট: ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১৮০২৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জে যাত্রীবাহী একটি লঞ্চে মুমূর্ষু অবস্থায় থাকা এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়,গত শুক্রবার (২৩ জানুয়ারি ) এক নারী তার অসুস্থ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ভোলার ইলিশা থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। লঞ্চটি বিকেল আনুমানিক ৩টার দিকে চাঁদপুরের মতলব উত্তর থানাধীন একলাছপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং তার জীবন ঝুঁকিতে পড়ে।

এ সময় লঞ্চে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে জানানো হয়।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে দ্রুত একটি মেডিকেল টিম হাই-স্পিড বোটযোগে ঘটনাস্থলে পৌঁছায়। পরে মেডিকেল টিম শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং দ্রুত সদরঘাটে নিয়ে আসে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সদরঘাট সংলগ্ন সুমনা হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে শনিবার (২৪ জানুয়ারি ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নারায়ণগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশু, জরুরি চিকিৎসা দিল কোস্ট গার্ড

আপডেট: ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬